হোম > অপরাধ > ময়মনসিংহ

ছেঁড়া নোট না নেওয়ায় ছুরিকাঘাত, দোকানি সংকটাপন্ন, ছেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে সিগারেট কিনে টাকা দেওয়ার সময় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকান মালিক ও ছেলেকে ছুরিকাঘাত করেন ক্রেতা। ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। সংকটাপন্ন অবস্থায় বাবাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় রেফার করা হয়। 

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলাটির বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে এ খুনের ঘটনা ঘটে। বাজারে মুদি দোকান রয়েছে দিগারকান্দা গ্রামের সাদেক মুন্সির (৬২)। ছেলে ইকবাল হোসেনকে (২২) নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর দোকানে বসে ছিলেন তিনি। রাত ৮টার দিকে সিগারেট কিনতে আসেন একই গ্রামের ফারুক মিয়া। সিগারেট নিয়ে একটি দশ টাকার নোট দেন। ছেঁড়া থাকায় বদলে দিতে বলেন ইকবাল। এতে রেগে যান ফারুক। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ফারুক তাঁর ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে আনেন। সেখানে কিছুক্ষণ বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পারভেজ ছুরি দিয়ে দোকানের ভেতরেই ইকবালকে এলোপাতাড়ি আঘাত শুরু করেন। বাবা সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করেন। এতে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় সাদেক মুন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়। 

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া নোট দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে হত্যার ঘটনা ঘটে। সাদেক মুন্সির অবস্থাও গুরুতর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক ও পারভেজকে পাওয়া যায়নি।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির