হোম > অপরাধ > ময়মনসিংহ

ময়মনসিংহে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে মো. শ্যামল (২৭) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার আলোকদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের হযরত আলীর ছেলে। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্যামল বালু ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় বাবুল মিয়ার চায়ের দোকানের দিকে আসছিলেন। দোকানের কাছে আসতেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি আরও বলেন, কে বা কারা, কী কারণে শ্যামলকে কুপিয়ে হত্যা করেছে তা জানতে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির