হোম > অপরাধ > ময়মনসিংহ

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণের অভিযোগে মো. কবির আলী ওরফে লক্ষ্মী (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আজ শুক্রবার দুপুরে ধর্ষণের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও শিশুর পরিবার জানায়, ৬ ডিসেম্বর বিকেলে ওই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় কবির আলী শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাড়িয়ে দেন কবির। একপর্যায়ে শিশুটির পরিবার ধর্ষণের বিষয়টি জানতে পারে। পরে শিশুটি ধর্ষণের বিষয়টি প্রতিবেশীদের জানালে মীমাংসার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন। 

তাঁরা আরও জানান, বিষয়টি জানাজানি হলে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবিরকে গ্রেপ্তার করা হয়। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ব্রহ্মপুত্রের চরে নিখোঁজ শিক্ষার্থীর, মানববন্ধন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, দুই চালক নিহত

শেরপুরের সেই সংঘর্ষে এবার জামায়াতের বিরুদ্ধে মামলা, হাজারের বেশি আসামি

ব্যবসায়ীদের অভয় দিতে এমপির পক্ষে মাইকিং

ময়মনসিংহ নগরী থেকে এখনো অপসারণ হয়নি নির্বাচনী পোস্টার

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, যাত্রীদের ভোগান্তি

হালুয়াঘাটে চুরির অভিযোগে এতিম শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ

গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

ময়মনসিংহ বিভাগের সিংহ ভাগ আসন বিএনপির