হোম > অপরাধ > রাজশাহী

লটারির টিকিট কাটা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সদরে আল জামিউল নামের এক যুবককে (২৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের কলোনী বটতলা এলাকায় হামলার শিকার হন জামিউল। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় আধাঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় বলে জানান বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান।

জামিউল বগুড়া সদরের মালতিনগর এলাকার আনিছুর রহমান বাবুর ছেলে। তিনি বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারির টিকিট কলোনি বটতলা এলাকায় বিক্রি করা হচ্ছিল। সেখানে লটারি কিনতে যান জামিউল। ওই সময় লটারি কিনতে আসা কয়েকজন যুবকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই যুবকেরা জামিউলকে মারধর করতে শুরু করেন। জামিউলের মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামিউলের মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ‘মরদেহ মর্গে আছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা