হোম > অপরাধ > রাজশাহী

‘গুনে দেওয়ার কথা বলে’ ব্যাংক থেকে টাকা নিয়ে চম্পট

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ব্যাংকের ভেতরে প্রতারকের খপ্পরে পড়ে ২৩ হাজার টাকা খুইয়েছেন মোহাম্মদ আলী (৭০) নামের এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের ধুনট শাখায় এই ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ধুনট পৌর এলাকার পূর্বভরনশাহী গ্রামের বাসিন্দা।

মোহাম্মদ আলী বলেন, আজ বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকে তাঁর হিসাব থেকে চেক দিয়ে ২৩ হাজার টাকা তোলেন। ব্যাংকের হিসাবরক্ষক তাঁকে ১ হাজার টাকার ২৩টি নোট বুঝিয়ে দেন। এ সময় পাশে থাকা অপরিচিত এক যুবক তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। যুবক টাকাগুলো গুনে পেপার দিয়ে মুড়িয়ে তাঁর হাতে দেন। পেপারে মোড়ানো প্যাকেট পকেটে নিয়ে মোহাম্মদ আলী ব্যাংক থেকে বেরিয়ে যান। দোকানে বাজার করতে গিয়ে মোড়ানো পেপার খুলে দেখেন সেখানে কোনো টাকা নেই।

সোনালী ব্যাংক ধুনট শাখার প্রিন্সিপাল অফিসার (ভারপ্রাপ্ত ব্যবস্থাপক) শরিফুল ইসলাম বলেন, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। তবে ব্যাংকের ভেতরে থাকা সিসি ক্যামেরায় সমস্যা থাকায় প্রতারককে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই গ্রাহক ধোঁকাবাজির শিকার হয়েছেন। প্রতারককে শনাক্ত করার চেষ্টা চলছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা