হোম > অপরাধ > রাজশাহী

ছাগলে কলাগাছ খাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার চর তারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চর তারাপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি মেম্বার বাবু হোসেন জানান, নিহত হাবিব সরদার পাবনা সদরের চর তারাপুর ইউনিয়নের চুকদারপাড়া গ্রামের মকছেদ সরদারের ছেলে ও দাসপাড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস সরদারের জামাই।

পুলিশ, স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে অভিযুক্ত চাচা শ্বশুর সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খায় হাবিবের শাশুড়ির ছাগল। এ নিয়ে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। 

এ সময় এগিয়ে যান হাবিব সরদারের স্ত্রী। তখন চাচা শ্বশুর সিরাজ তাঁকে আঘাত করলে প্রতিবাদ করেন হাবিব। এতে আরও ক্ষিপ্ত হয়ে হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সিরাজ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ‘ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনা তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা