হোম > অপরাধ > রাজশাহী

স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে, যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার গ্রেপ্তার মো. রাসেলকে (২১) ধুনট থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তিনি হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ধুনটের হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ নভেম্বর ধুনট উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর গোসলের গোপনে ভিডিও করেন রাসেল। পরে ভিডিওটি দিয়ে ওই ছাত্রীকে ব্ল্যাকমেলের চেষ্টা করেন। একপর্যায়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। ভিডিও ভাইরাল হলে গত ২৭ নভেম্বর স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, অভিযুক্তকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা