হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জুয়েল রানা জুন্নুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে নিহতের মেয়ে জয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয় নিহতের খালু আমির চাঁদকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। 

ওসি বলেন, ‘জুয়েল রানা জুন্নু হত্যার ঘটনায় তাঁর খালু আমির চাঁদকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে আমির চাঁদ পলাতক আছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে জুয়েল রানা জুন্নু তাঁর খালু একই গ্রামের আমির চাঁনের কাছে ৭৫ হাজার টাকায় একটি জমি বিক্রি করেন। ওই জমির মূল্য ৫০ হাজার টাকা। জমির বায়না বাবদ ২৫ হাজার টাকা নেওয়া হয়। বাকি থাকে ৫০ হাজার টাকা। গত সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাকি টাকার মধ্য থেকে ৫ হাজার টাকা খালুর কাছে চান জুন্নু। 

এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জুয়েল রানা জুন্নুর বুকে সজোরে আঘাত করেন আমির চাঁন। এতে গুরুতর আহত হন বিএনপি নেতা জুন্নু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা