হোম > অপরাধ > রাজশাহী

ধুনটে আ.লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগে উপজেলায় যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারনাটাবাড়ী গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা করেন।

ওই মামলায় বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জমশের আলীসহ (৩৫) ১৯ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই ধুনট উপজেলার গোঁসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামের বাসিন্দা।

আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান।

এসআই আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

মামলা সূত্রে জানা গেছে, যুব অধিকার পরিষদের নেতা জমসের আলীর নেতৃত্বে আসামিরা এলাকায় আওয়ামী লীগবিরোধী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পারনাটাবাড়ী গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দলীয় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে হামলাকারীদের মারপিটে পারনাটাবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিপুল (১৭), আব্দুল মজিদের ছেলে সাজেদুল করিম (৩৫), আব্দুল গণির ছেলে আব্দুল মোমিন (২৮), শাহ আলমের ছেলে সাগর মিয়া (২৫) এবং নুরুল ইসলামের ছেলে নাইম হাসান (১৮) আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলা তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা