হোম > অপরাধ > রাজশাহী

ক্ষেতলালে টাকা চুরির অপবাদ দিয়ে স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাত্র ২০০ টাকা চুরির অপবাদে এক শিশুকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত বেলী বেগমকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানার পুলিশ। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধনতলা বাজারের চা-বিক্রেতা বেলী বেগম চা বিক্রি করছিলেন। এ সময় তিনি ক্যাশবাক্সে ২০০ টাকা না থাকার অভিযোগ করেন। সে সময় ওই শিশু তাঁর চায়ের দোকানের পাশে ঘোরাঘুরি করছিল। তখন বেলী বেগম শিশুটিকে সন্দেহ করেন এবং টাকা চুরির অপবাদে বাজারের পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে শিশুটি ২০০ টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন বেলী বেগম। ভুক্তভোগী শিশু টাকা চুরি করেনি বলে বারবার কাকুতি-মিনতি করছিল। 

স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

এ বিষয়ে ওই শিশুর দাদা আলম হোসেন বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত বেলী বেগমকে রাতেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলী বেগম ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। 

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের বিষয়ে প্যানাল কোর্টে একটি মামলা হয়েছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা