হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ছুরিকাঘাতে দুই যুবক আহত 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। 

আহতেরা হলেন বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার তপন মন্ডলের ছেলে দোকান কর্মচারী রিংকু মন্ডল (২৬) ও মোহাম্মদ আলীর ছেলে মোটরশ্রমিক জাফেল আলী (৩০)। 

আহত দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, তাঁরা দুজন একই এলাকার বাসীন্দা। ইফতারের আগে সন্ধ্যায় নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ের তাঁরা একে অপরকে ছুরিকাঘাত করেন। 

ওসি আরও বলেন, হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। কী বিষয়ের তাঁদের মধ্যে বিরোধ তা এখনো জানা যায়নি। তবে তাঁদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক দেখানো হবে বলেও জানান ওসি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা