হোম > অপরাধ > রংপুর

বিরলের সেই দুই শিশুকে হত্যার কথা ‘স্বীকার’ করেছেন বাবা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরল থেকে বস্তাবন্দী অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় শিশুদের বাবা শরিফুলকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা শরিফুল শিশুদের হত্যার কথা স্বীকার করেছেন। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে স্থানীয় এক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুদের মরদেহ উদ্ধারের পর থেকেই নিখোঁজ ছিলেন শরিফুল।

পুলিশ কর্মকর্তা রেজাউল হাসান রেজা আজকের পত্রিকা বলেন, ‘অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে শরিফুলকে আটক করা হয়ে। প্রাথমিকভাবে তিনি দুই শিশুকে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জানা গেছে, মৃত শিশু দুটির বাবা-মায়ের মধ্যে পারিবারিক ঝামেলার কারণে প্রায় তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাবা শরিফুল ইসলাম তাঁর দুই সন্তানকে কাপড় কিনে দেওয়ার জন্য বাসা থেকে নিয়ে যান। পরে বাসায় ফিরে না এলে অনেক খোঁজাখুঁজির পরেও তাদের পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার সকালে শরিফুল নিজেই শিশুদের দাদা রফিকুল ইসলামকে ফোন করে ওই বিদ্যালয়ে শিশুরা আছে বলে খবর দেন। পরে সেখানে গিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে বস্তাবন্দী মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবার। খবর পেয়ে পুলিশ বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ