হোম > অপরাধ > রংপুর

রেললাইনের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নে রেললাইনের পাশের একটি জমি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে টগরাইহাট রেলস্টেশনের কাছে উপজেলার সদর ইউনিয়নের রেললাইনের পাশে একটি জমিতে স্থানীয় এক নারী ছাগল বাঁধতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে শিশুটির মা-বাবার খোঁজ পাওয়া যায়নি। কে বা কারা লাশটি ফেলে গেছে সে বিষয়ে স্থানীয়রা কিছু জানাতে পারেনি। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানটি রেলওয়ে পুলিশের আওতাধীন। তারা আইনগত ব্যবস্থা নেবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ