হোম > অপরাধ > রংপুর

নীলফামারীতে ভুয়া ২ এনএসআই সদস্য গ্রেপ্তার 

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীতে খাদ্যগুদামে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তদন্তকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী ভুয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি খাদ্যগুদামে অডিট করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দপুর উপজেলার নতুনবাবু পাড়ার ডা. জহুরুর হক সড়কের বাসিন্দা মৃত ইয়াছিন আলীর ছেলে শাহাজাহান আলী (৩৭) ও একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের নলছাপাড়ার কেতাব আলীর ছেলে আতাউর রহমান (৩৫)। 

এ বিষয়ে খাদ্যগুদামের কর্মকর্তা হ‌ুমায়ূন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর পৌনে ৩টার দিকে প্রাইভেটকারে করে ওই ভুয়া দুই এনএসআই সদস্য খাদ্যগুদামে প্রবেশ করেন। তাঁদের মধ্যে শাহজাহান আলী এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তদন্ত করেন। এ সময় তাঁরা জানান ১০ হাজার টাকা ঘোষ দিলে তদন্ত করবেন না। এ কথা শুনে ও আচরণ দেখে সন্দেহ হলে আমি গোপনে পুলিশকে বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’ 

নীলফামারী থানার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে খাদ্যগুদামের কর্মকর্তা হ‌ুমায়ূন কবির নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ