হোম > অপরাধ > রংপুর

দুর্বৃত্তের বিষে মরল খামারির ৭০০ হাঁস

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তদের দেওয়া বিষে এক খামারির ৭০০-এর বেশি হাঁস মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই খামারি।

খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে বেলা সাড়ে ১১টায় হাঁসগুলো তিনি মাঠে ছেড়ে দেন। মাঠে পৌঁছানোর ১৫ মিনিটের মধ্যেই ৭ শতাধিক হাঁস মারা যায়। পেছনে থাকা হাঁসগুলোকে পরে কোনোমতে খামারে ফিরিয়ে আনেন।

জাহেরুলের ধারণা, মাঠের মাঝখানে কেউ বিষযুক্ত ধান ছিটিয়ে রেখেছিল। সেগুলো খাওয়ার পরই হাঁসগুলো মারা গেছে। যার মূল্য দুই লক্ষাধিক টাকা।

পাঁচ বছরের বেশি সময় ধরে নিজ বাড়িতে বাণিজ্যিকভাবে হাঁস পালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাঁকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে ১ হাজারের বেশি হাঁস ছিল তাঁর। মাংস খাওয়ার উপযুক্ত হলেই তিনি এসব হাঁস বিক্রি করে দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, ‘খামারি আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।’

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ