হোম > অপরাধ > সিলেট

প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, মা-বাবা গ্রেপ্তার 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রতিবন্ধী শিশুসন্তানকে (২) বিষ খাইয়ে হত্যার অভিযোগে মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে হবিগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ চাতুল গ্রাম থেকে শিশুর বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারত না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম দেখাশোনা করতে গিয়ে একসময় অধৈর্য হয়ে পড়ে গত শুক্রবার বিকেলে শিশু ফারিয়ার মুখে বিষ ঢেলে দেন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়। ঘটনার পর শিশুর মা-বাবা বাড়ি থেকে পালিয়ে যান।

শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে ঘটনার পরদিন শনিবার শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মা-বাবা তাঁদের প্রতিবন্ধী শিশুকে বিষ খাইয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত