হোম > অপরাধ > সিলেট

বিশ্বম্ভরপুরে দেড় লাখ টাকার ভারতীয় পাথরসহ পণ্য জব্দ

প্রতিনিধি

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (২৮ বিজিবি) চিনাকান্দি ও ডলুরা বিওপির টহল দল পৃথক দুটি অভিযানে দেড় লাখ টাকার ভারতীয় পাথর, নৌকা, তেল ও টুথপেস্ট জব্দ করেছে। আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ধোপজান চলতি নদী থেকে ১০ ঘনফুট ভারতীয় পাথরসহ দুটি বারকি নৌকা জব্দ করেছে ডলুরা বিওপি দল। জব্দ ভারতীয় পাথর ও নৌকার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। অপরদিকে, চিনাকান্দি বিওপির একটি টহল দল উপজেলার কাপনা থেকে ১৪৪ পিস ভারতীয় ভাটিকা তেল ও ১৪০ পিস টুথপেস্ট জব্দ করেছে। জব্দ এসব পণ্যের আনুমানিক মূল্য ৪৭ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) পরিচালক তসলিম এহসান (পিএসসি) জানান, জব্দ এসব পণ্য সুনামগঞ্জ থানায় জমা করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত