হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) রাতে ওই গুলির ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার (১৬ এপ্রিল) সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 

কী কারণে গোলাগুলির ঘটনার সূত্রপাত, তদন্ত কর্মকর্তারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে সার্জেন্ট জেরেমি বুরকেট বলেন, ‘সেখানে ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে আমরা তদন্ত করে যাচ্ছি।’ 

যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটছে, যা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর বন্দুক সহিংসতায় দেশটিতে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং বাকি অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প