হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে অপরাধী সাব্যস্ত হলেন ট্রাম্প

সাবেক পর্ন স্টার স্টর্মি ডানিয়েলসের মুখ বন্ধ করতে ঘুষ দেওয়ার ঘটনায় আলোচিত ‘হাশ মানি’ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী হলেন।

গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতের জুরিরা সবগুলো অভিযোগে তাকে দোষী ঘোষণা করেন। তাঁর সাজা নির্ধারণের আগামী ১১ জুলাই দিন নির্ধারণ করেছে আদালত। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সাবেক পর্ন স্টারের মুখ বন্ধ করতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ঘুষ দেওয়ার ঘটনায় মোট ৩৪টি অভিযোগ আনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

দীর্ঘ শুনানির পর ডোনাল্ড ট্রাম্পকে সবগুলো অভিযোগেই দোষী ঘোষণা করেন ১২ সদস্যবিশিষ্ট জুরি। রায় ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প আদালতে উপস্থিত ছিলেন এবং বিচারকদের দিকে তিনি হতাশ তাকিয়ে ছিলেন।

পরে বিচারক হুয়ান মেরচান ১১ জুলাই সাজা ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন। এমন সময়ে সাজা ঘোষণা হবে, যার কয়েক দিন পরই ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রার্থী ঘোষণা করার কথা। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

ব্যবসায়িক নথিপত্র জালিয়াতির শাস্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ সাজা হতে পারে চার বছরের কারাদণ্ড। তবে কখনো কখনো বিচারক চাইলে এর চেয়েও কম মেয়াদে কারাদণ্ড বা অর্থদণ্ড দিতে পারেন।

তবে অপরাধী সাব্যস্ত হওয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারে বা বিজয়ী হলে দায়িত্বগ্রহণের পথে আইনগত বাধা হবে না। আর সাজা ঘোষণার আগে তাকে কারাগারেও যেতে হবে না।

আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি ভুল কিছু করেননি এবং ‘এটি অপমান’। এ সময় তিনি বলেন, ‘প্রকৃত রায় হবে আগামী ৫ নভেম্বর।’

রায়ের বিরুদ্ধে ট্রাম্প আপিল করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। 

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক আজ, কারা যাচ্ছেন আর কারা যাচ্ছেন না

খাদ্য নেই, জ্বালানি নেই—মার্কিন চাপে থমকে গেছে কিউবা

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির বার্তা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প