হোম > শিক্ষা

৬ শিক্ষা বোর্ডে ১৪ ও ১৫ মের এসএসসি পরীক্ষা স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৪ ও ১৫ মের অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাকি বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে কমিটি।

আজ শনিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পাঁচ বোর্ডের ১৪ মের পরীক্ষা স্থগিতের কথা জানায় বোর্ড সমন্বয় কমিটি। বোর্ডগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ড।

ওই দিন পৃথক আরেক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রোববারের সব পরীক্ষা স্থগিতের কথা জানায় বিশ্ববিদ্যালয়টি। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা