হোম > শিক্ষা

অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা বৃত্তি

শিক্ষা ডেস্ক

প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ায় ম্যাককুয়ারি ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ ২০২৫-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে, তিন বছরের জন্য শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। উপবৃত্তি হিসেবে প্রতিবছর শিক্ষার্থীদের ৩৫ হাজার ডলার দেওয়া হবে। থাকছে ভ্রমণ ভাতাও।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তরে আবেদন করতে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রির জন্য আবেদনে আগ্রহীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আবেদন করতে এসব নথির প্রয়োজন রয়েছে—সিভি, বৈধ ভিসা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সার্টিফিকেট, নাগরিকত্বের সনদ, ইংরেজি ভাষার দক্ষতা সনদ ও গবেষণা প্রস্তাবনা।

আবেদন পদ্ধতি

ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় গবেষণা বৃত্তিটি এ লিংকে গিয়ে বিস্তারিত দেখা যাবে ও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২ মার্চ ২০২৫।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা