হোম > শিক্ষা

বুয়েটের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১২ এপ্রিল

শিক্ষা ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থীকে কোনো একটি আবাসিক হলে আবাসিক অথবা অনাবাসিক (সংযুক্ত) শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হয়। আবাসিক হলসমূহে সিটের তীব্র সংকটের কারণে (২০২৪-২৫ শিক্ষাবর্ষসহ পাঁচটি ব্যাচের শিক্ষার্থী থাকবে) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শুরুতে কোনো হলেই আবাসনের ব্যবস্থা করা সম্ভব নাও হতে পারে।

এ অবস্থায় নবাগত সব শিক্ষার্থীকে নিজ নিজ ব্যবস্থাপনায় বুয়েট ক্যাম্পাসের বাইরে থেকে পড়াশোনার পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তবে পর্যায়ক্রমে সিট খালি হওয়া সাপেক্ষে নবাগত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন মোতাবেক সিট দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। ঢাকার বাইরে অবস্থানকারী শিক্ষার্থীদের সিট বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা