হোম > শিক্ষা

‘বাংলাদেশকে ৪র্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে শেখ কামাল আইটি বিজনেস ভূমিকা রাখবে’ 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশকে ৪র্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দিতে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে। এই ইনকিউবেটর প্রধানমন্ত্রীর স্বপ্ন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন, সর্বোপরি দেশবাসী ও চুয়েটের প্রাণের স্বপ্ন বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। 

গতকাল সোমবার চুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ আয়োজনে ‘আইওটি-বেইসড স্মার্ট ক্যাম্পাস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ভিসি। 

অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এই প্রকল্পটি এখন সফল বাস্তবায়নের পথে। ২০৩০ সালের মধ্যে আমরা যেমন বিশ্ববিদ্যালয় চাই সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। চুয়েটকে আমরা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ও ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাই। 

আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, রিদোয়ান ফেরদৌস ফারহান, ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআইসিটির গবেষণা প্রভাষক মো. কামরুল হাসান। 

এ ছাড়া সেমিনারে চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তাসহ প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা