হোম > শিক্ষা

অস্ট্রেলিয়ায় ওডিন জোনস বৃত্তি

মুসাররাত আবির

খনিজ সম্পদ নিয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের বিনা মূল্যে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দেশটির বিখ্যাত খনিজ সম্পদ গবেষক ইমেরিটাস প্রফেসর ওডিন জোনসের সম্মানে তাঁর নামে এই বৃত্তির নামকরণ করা হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তিটি নিয়ে পিএইচডি করা যাবে।

সুযোগ-সুবিধা: এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৩ বছরের মোট ৪০ হাজার ৭৩৯ অস্ট্রেলিয়ান ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। গবেষণার অন্যান্য খাতের খরচ বহন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের খনিজ পদার্থ সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং সেশন ও সেমিনারে বিনা মূল্যে অংশ নেওয়ার সুযোগ থাকবে। 

যেসব বিষয়ে পিএইচডির সুযোগ: 
অর্থনৈতিক খনিজ সম্পদের আবিষ্কারের হার বৃদ্ধি, খনি শিল্প থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ হ্রাস এবং মিনারেলস রিসার্চ ইনস্টিটিউট অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বর্তমান গবেষণা অগ্রাধিকারের পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য বিষয়।

আবেদনের যোগ্যতা: ওডিন জোনস পিএইচডি স্কলারশিপ সবার জন্য উন্মুক্ত। বিশেষ করে যেসব শিক্ষার্থী গবেষণা ও উদ্ভাবনীতে আগ্রহী, সেসব প্রার্থীকে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র: আইইএলটিএস স্কোর, স্নাতক ও স্নাতকোত্তরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও গবেষণার বিষয় সম্পর্কে প্রার্থীর ধারণা রয়েছে এমন দুটি একাডেমিকের রেফারেন্স।

আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা এ  লিংকে গিয়ে বৃত্তিটি আরও বিস্তারিত দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৪।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা