হোম > শিক্ষা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে ৮ শিক্ষাবোর্ডে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ২০ জন পরীক্ষার্থীকে। 
 
আজ রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
রোববার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন আট শিক্ষাবোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। সেই হিসাবে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৯৭০ জন। আর বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 
 
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ২৬০১ জন, রাজশাহীতে ১৫০৮ জন, কুমিল্লায় ১১৫৬ জন, যশোরে ১৩২৮ জন, চট্টগ্রামে ৯৭৫ জন, বরিশালে ৭২৭ জন, দিনাজপুরে ১০১৩ জন ও ময়মনসিংহে ৬৬২ জন।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা