হোম > শিক্ষা

এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভাইভা ১৬ মার্চ

শিক্ষা ডেস্ক

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া নোটিশে এ ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

নোটিশ উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাইভা শুরু হবে ১৬ ও ১৭ মার্চ। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। উত্তীর্ণ শিক্ষার্থীদের রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল নোটিশে উল্লেখ রয়েছে।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি এমআইএসটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার আবেদন চলে ২০ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।

এবার শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। তবে দ্বিতীয়বার হিসেবে অংশ নেওয়া শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় ৫ শতাংশ নম্বর কাটা গেছে।

ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৯০, পদার্থে ৭০, রসায়নে ৩০ ও ইংরেজিতে ১০—মোট ২০০ নম্বরের প্রশ্ন ছিল। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল দেখা যাবে এখানে

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা