হোম > শিক্ষা

ডুয়েটের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদের যোগদান

প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। আজ রোববার তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এর পরে কোভিড-১৯ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ডুয়েটের মূল ফটকে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এ সময় তিনি বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার যে মহাপরিকল্পনা রয়েছে তাতে আরও কার্যকরভাবে শরিক হতে চাই।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক (ইঞ্জি.) ও ১৯৯৩ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে ২০০২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংস-এ তার ২০ টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৮৭ সালের এপ্রিল মাসে তৎকালীন বিআইটি, ঢাকায় (বর্তমানে ডুয়েট) লেকচারার পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

ড. মোহাম্মদ আবদুর রশীদ ১৯৬৩ সালের ২৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কোনাউর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম মুনশি আবদুল আহাদ এবং মাতা মরহুম সালেহা খাতুন।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা