হোম > শিক্ষা

অপপ্রচার-প্রোপাগান্ডা-গুজবে সংশ্লিষ্টতা: সমালোচনার মুখে মাউশির নির্দেশনা বাতিল

আজকের পত্রিকা ডেস্ক­

সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবের সঙ্গে জড়িত শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (‍মাউশি)।

আজ বুধবার মাউশি পরিচালক (মনিটরিং ও ইভ্যালুয়েশন উইং) অধ্যাপক মোহা. আবেদ নোমানী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-ঢাকা থেকে জারিকৃত ২ জানুয়ারির পত্রটি বাতিল করা হলো।

২ জানুয়ারি এই কর্মকর্তার স্বাক্ষরে জারি করা নির্দেশনাটি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। এতে বলা হয়েছিল, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায়।

আরও বলা হয়, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত সোমবার নির্দেশনাটি প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

কেন নির্দেশনাটি বাতিল করা হয়েছে; এমন প্রশ্নে অধ্যাপক মোহা. আবেদ নোমানী বলেন, সবই তো বোঝেন তাও কেন প্রশ্ন করছেন?

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা