হোম > শিক্ষা

চুয়েটে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকছে হল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সশরীরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আবাসিক হল আপাতত বন্ধ হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক পর্যায়ে অনুষ্ঠিতব্য লেভেল-৪ টার্ম-১ (১৬ ব্যাচ), লেভেল-৩ টার্ম-২ (১৭ ব্যাচ), লেভেল-২ টার্ম-২ (১৮ ব্যাচ) এবং লেভেল-১ টার্ম-২-এর (১৯ ব্যাচ) পূর্বঘোষিত চলমান সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তবে সশরীরে পরীক্ষা স্থগিত হলেও কোনো  আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

এর আগে অনলাইনে পরীক্ষা নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। গত বুধবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রসঙ্গত, গত সপ্তাহে চুয়েটের কয়েকটি হলে চারজন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া কয়েক জনের শরীরে কোভিড-১৯-এর লক্ষণ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন। 

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা