হোম > শিক্ষা

সুইজারল্যান্ড সরকারের ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’

শিক্ষা ডেস্ক

বিশ্বের প্রায় ১৮০টি দেশের শিক্ষার্থীদের ‘দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’ দিচ্ছে সুইজারল্যান্ড সরকার। দেশটির সরকারের ফেডারেল কমিশনের মাধ্যমে এই স্কলারশিপ দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এর জন্য আবেদন করতে পারবেন। ২৩ আগস্ট থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই শিক্ষার ওপর জোর দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এসব শিক্ষাপ্রতিষ্ঠান দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ।

সুযোগ-সুবিধা

  • আংশিক টিউশন ফি।
  •  মাসিক ভাতা।
  • স্বাস্থ্যবিমা।
  • বিমানভাড়া।
  •  আবাসন-ভাতা।
  • সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণে অংশগ্রহণের সুযোগ।

যোগ্যতা

  • স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
  • অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
  • এ ছাড়া সাধারণ এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত তথ্যের জন্য প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট করে দেওয়া শিটগুলো দেখতে হবে।

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে

আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর, ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা