হোম > শিক্ষা

রমজানে স্কুল খোলা থাকবে: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে রমজানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রমজানে স্কুল খোলা রাখায় যানজটসহ কয়েকটি বিষয় উল্লেখ করে রিট করেছিলেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন। 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। তবে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। সে অনুযায়ী আজ বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। 

আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ।

আরও পড়ুন:

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা