হোম > শিক্ষা

২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আজ শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৫ সালের এইচএসসির সিলেবাসে ২০২৬ সালের পরীক্ষাও হবে দাবি করে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এটি মিথ্যা। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে বলে আগেই জানানো হয়েছিল শিক্ষা বোর্ডগুলো পক্ষ থেকে। তবে ২০২৬ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা