হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্যোগে পরিবেশবান্ধব পণ্য প্রদর্শনী

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাবের আয়োজনে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব পণ্য নিয়ে অনুষ্ঠিত হল ‘ইকো ফেয়ার ৩.০ ’। গত ১৯ ও ২০ মে দুই দিনব্যাপী ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে প্রদর্শনীর আয়োজন করা হয়। 

প্রদর্শনীতে ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প পণ্য এবং ব্যবসার বিভিন্ন ধরন ও উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত করানো হয়।  এবারের প্রদর্শনীতে সর্বমোট ১৯টি স্টলে নিজেদের পণ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এয়ার কমান্ডার (অব.) ইশফাক ইলাহী চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তাঁরা স্টলগুলো পরিদর্শন করেন। টেকসই জীবনযাপনের জন্য কাঠের তৈরি পণ্য, মাটির তৈরি পণ্য দেখে তাঁরা শিক্ষার্থীদের প্রশংসা করেন। 

অতিথিরা ‘গ্রিন কর্নার’ নামক একটা ক্ষুদ্র নার্সারির উদ্বোধন করেন, যেখানে কোনো দোকানদার ছাড়াই নির্ধারিত মূল্য রেখে শিক্ষার্থীরা গাছ লাগাতে পারবেন। ‘ইকো ফেয়ার ৩.০’-এর মতো আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অনুপ্রাণিত করবে এবং দেশের পরিবেশ সুরক্ষায় অবদান রাখবে বলে আয়োজকেরা মনে করেন।

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য