হোম > শিক্ষা > ক্যাম্পাস

পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি গ্যাস উদ্ভাবন

সাজ্জাদুল ইসলাম

­পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি গ্যাস উদ্ভাবন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মাসি বিভাগের শিক্ষার্থী অহিদুর রহমান। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

সম্প্রতি অহিদুর রহমান এই উদ্ভাবনের জন্য গ্রামীণ ফোন এবং স্টার্টআপ বাংলাদেশ আয়োজিত আইডিয়া ডিজাইন বুট ক্যাম্প পাবনা জেলায় বিজয়ী হয়েছেন। এ জন্য তিনি পুরস্কার পেয়েছেন ১ লাখ টাকা। 

প্রতিদিন দেশে প্রায় ৬৪৬ টন পলিথিনবর্জ্য উৎপন্ন হয়। অহিদুর রহমান জানান, এক কেজি সেলুলোজ ও এক কেজি পলিথিনের বিক্রিয়া থেকে যে গ্যাস পাওয়া যাবে, তা প্রায় ৭ ঘণ্টা ধরে জ্বালানো সম্ভব। এ ক্ষেত্রে পলিথিনের সঙ্গে সেলুলোজ ১:১  ভরের অনুপাতে এয়ারটাইট অবস্থায় ২০০ থেকে ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে কাঙ্ক্ষিত জ্বালানি গ্যাস উৎপন্ন হবে। এ গ্যাস রান্না থেকে শুরু করে কলকারখানায় ব্যবহারের উপযোগী। এ প্রক্রিয়ায় তৈরি গ্যাস বাজারদরের চেয়ে ৪০ শতাংশ কম দামে পাওয়া সম্ভব।

এই প্রতিযোগিতায় বিজয়ী হব ভাবিনি। তবে আমার বিশ্বাস ও ইচ্ছা ছিল, ভবিষ্যতে এই আইডিয়া নিয়ে কাজ করব।

অহিদুর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতায় বিজয়ী হব ভাবিনি। তবে আমার বিশ্বাস ও ইচ্ছা ছিল, ভবিষ্যতে এই আইডিয়া নিয়ে কাজ করব।’ এ গবেষণার প্রাথমিক পর্ব শেষ করতে কমপক্ষে ১০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন অহিদুর রহমান।

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য