হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিএটির ৩ শিক্ষকের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) তিনজন শিক্ষকের লেখা ‘মেথডস অব স্ট্যাটিসটিকস উইথ অ্যাপ্লিকেশন’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার আইইউবিএটিতে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। 

মেথডস অব স্ট্যাটিসটিকস উইথ অ্যাপ্লিকেশন বইটি লেখক আইইউবিএটির তিন শিক্ষক হলেন অধ্যাপক খন্দকার সাইফ উদ্দিন, অধ্যাপক অনিল চন্দ্র বসাক ও অধ্যাপক রাজীব লোচন দাস। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজগুলোর বিভিন্ন বিষয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের ছাত্রছাত্রীদের কথা ভেবে বইটি লেখা হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ ও অধ্যাপক সেলিনা নার্গিস। 

অনুষ্ঠানে অধ্যাপক খন্দকার সাইফ উদ্দিন বইটি লেখার প্রেক্ষাপট ও যৌক্তিকতা বর্ণনা করেন। প্রধান অতিথি মো. শাহজাহান কবীর কৃষি, স্বাস্থ্য ও গবেষণা কাজের জন্য পরিসংখ্যানের তাৎপর্য বর্ণনা করেন। তিনি একটি ভালো বইয়ের গুরুত্ব তুলে ধরেন। বইটির সাফল্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুর রব বিভিন্ন অনুষদের পাঠ্যপুস্তক রচনায় শিক্ষকদেরকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। তিনি লেখকদের জন্য শুভকামনা এবং বইটির সাফল্য কামনা করেন। অধ্যাপক অনিল চন্দ্র বসাক বই উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করবার জন্য অতিথি, উপস্থিতি ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য