হোম > শিক্ষা > ক্যাম্পাস

অভিনন্দন রাদিয়া

মুসাররাত আবির

সম্প্রতি শেষ হলো ঐতিহ্যবাহী কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার ১৪১তম আসর। প্রতিবছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এবারের উপজীব্য বিষয় ছিল ‘পৃথিবীকে টেকসই ও গ্রহণযোগ্যভাবে গড়ে তুলতে সম্প্রদায় এবং সংস্কৃতিগত ভ্রাতৃত্বের অবদান’। এবারের আসরে যেসব শিক্ষার্থী রৌপ্যপদক অর্জন করেছেন, তাঁদের একজন পাঠকবন্ধু রাদিয়া শানজান ইশমা। তিনি বর্তমানে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে পড়াশোনা করছেন।

আজকের পত্রিকা ও পাঠকবন্ধুর পক্ষ থেকে রাদিয়া শানজান ইশমাকে অভিনন্দন জানানো হয়েছে।

১৮৮৩ সালে শুরু হওয়া বিশ্বের পুরোনো প্রতিযোগিতার অন্যতম কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা। প্রায় ১৪০ বছর ধরে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এটি আয়োজিত হয়ে আসছে। প্রতিবছর কমনওয়েলথ অধিভুক্ত দেশগুলো থেকে হাজারো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। এই রচনা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে তরুণদের চিন্তাভাবনা প্রকাশে উদ্বুদ্ধ করা।  

১৮ বছর বয়স পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়। অংশগ্রহণকারীরা মোট দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি বিভাগ থেকে দুজন করে মোট চার অংশগ্রহণকারীকে লন্ডনের রয়্যাল প্যালেসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁদের স্বীকৃতি হিসেবে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। এ ছাড়া পুরস্কার হিসেবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেওয়া হয়।

পরবর্তী প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য সময় মার্চ, ২০২৫। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য