হোম > শিক্ষা > ক্যাম্পাস

ওরা পাখির বাসা বোনে

পল্লব আহমেদ সিয়াম, ইবি

একসময় মানুষের ঘুম ভাঙত পাখির কিচিরমিচির শব্দে। গহিন অরণ্য ছাড়া এখন আর তা শুনতে পাওয়া যায় না। নগরায়ণের এই যুগে বন উজাড় করা হচ্ছে প্রতিনিয়ত। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি।

পাখিদের জীবন যেন নিরাপদ ও কিছুটা স্বস্তিকর হয়, সে জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গঠন করেছেন ‘অভয়ারণ্য’ নামে একটি সংগঠন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ভেতর পাখিদের জন্য নিরাপদ বাসস্থান তৈরি ও খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছে। পাখিদের নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে গাছের ডালে ডালে মাটির মটকা লাগিয়ে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, লেকের ধারে, আমতলা, প্রকৌশল ভবনসহ বেশ কয়েক জায়গায় গাছে হাঁড়ি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সর্বত্র হাঁড়ি স্থাপন করা হবে বলে জানান অভয়ারণ্যের সদস্যরা। এসব অর্থের জোগান আসছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে।

সংগঠনের সভাপতি ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘আমরা পাখিদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই। যদি বিশ্ববিদ্যালয়ে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারি, তাহলে প্রতিবছর আরও বেশি অতিথি পাখি আসবে।’

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য