হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইরাসমাস মুন্ডাস বৃত্তি পেয়ে ফিনল্যান্ডে যাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থী ইউসুফ

শাবিপ্রবি প্রতিনিধি 

ইউসুফ আলী। ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ আলী। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় একটি স্কলারশিপ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে মাস্টার্সের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি ফিনল্যান্ডের ওলো বিশ্ববিদ্যালয়ে মিনারেল অ্যান্ড মেটাল প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে দুই বছরের জন্য মাস্টার্স প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন।

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে শতভাগ টিউশন ফি ওয়েভার, দুই বছর প্রতি মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো উপবৃত্তি, যাতায়াত ভাতা ও সেমিস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকিট-সুবিধা দেয়।

মো. ইউসুফ আলী বলেন, ‘এই সম্মানজনক বৃত্তি একটা শিক্ষার্থীর কাছে স্বপ্নের সমান। আমি এই স্বপ্ন ধরতে সক্ষম হয়েছি। সবার দোয়া ও পরিবারের সাহসই আমাকে সাহায্য করেছে এই সাফল্য অর্জন করতে। আমার এই অনুভূতি আমার কাছে মহামূল্যবান এবং আমি মহান রব আল্লাহর কাছে কৃতজ্ঞ।’

মো. ইউসুফ আলীর জন্ম ও বেড়ে ওঠা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর গ্রামে। তাঁর বাবা জালাল উদ্দীন কৃষিজীবী ও মা লুৎফরন্নাহার গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে ইউসুফ সবার ছোট। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি পান। জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৭৮ পান এসএসসিতে। হাজী আসমত কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি উত্তীর্ণ করেন। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শাবিপ্রবি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগে ভর্তি হন। স্নাতকে সিজিপিএ ছিল ৩ দশমিক ৬৮।

প্রসঙ্গত, ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। ১৯৮৭ সালে শুরু হয়ে এটি বিগত বছরে শিক্ষার্থী ও গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও সম্মানজনক শিক্ষাবৃত্তি হিসেবে পরিচিতি পেয়েছে।

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য