হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাকসুর সংস্কার করা গঠনতন্ত্র-আচরণবিধি সিন্ডিকেটে অনুমোদন

ঢাবি সংবাদদাতা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সংস্কার হওয়া গঠনতন্ত্র এবং আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা আজকের পত্রিকাকে বলেন, গতকালের সিন্ডিকেট সভায় ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে উপাচার্য তা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

অধ্যাপক সায়মা হক বলেন, সিন্ডিকেট সদস্যরা সংস্কার করা এ গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। কিছু বিষয়ে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের কথা বলেছেন তাঁরা। তবে সেটা বড় কোনো পরিবর্তন নয়। কিছু পরামর্শ ভাষাগত, কিছু পরম্পরায় সাজানো নিয়ে। মূলত এ পরামর্শগুলো গঠনতন্ত্র ও আচরণবিধির উপস্থাপনাকে আরও সুন্দর করার লক্ষ্যে দেওয়া হয়েছে।

উপ-উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ পরামর্শগুলো নোট করেছেন। তিনি সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে উপস্থাপনা আরও সুন্দর করার চেষ্টা করবেন। বিষয়টি আর সিন্ডিকেটে উঠবে না। সিন্ডিকেটে অনুমোদন দেওয়া সম্পন্ন হয়েছে।

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য