হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডিসেম্বরে হবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

শিক্ষা ডেস্ক

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি ঠিক করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এক নোটিশে জানানো হয়েছে, আগামী ২০-২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সময় নির্ধারিত হয়েছে। বিস্তারিত তথ্য পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ৩৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়। নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) অর্জনের লক্ষ্যে মেরিটাইমবিষয়ক উচ্চতর পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম ‘বিশেষায়িত’ বিশ্ববিদ্যালয় এটি। পাশাপাশি এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ব্যাচেলর অব মেরিটাইম সায়েন্স’ ডিগ্রি দেওয়া হয়।

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য