হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে ইনডোর ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন কথা-অর্না

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আয়োজিত ষষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে (মহিলা দ্বৈত) চ্যাম্পিয়ন হয়েছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের নিসরাত কথা ও সিনহা ইসলাম অর্না। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে দোয়েল-তামান্না জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কথা-অর্না। 

চ্যাম্পিয়ন হওয়া সিনহা ইসলাম অর্না বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে অনেক খুশি লাগছে। আমরা দুজনই ছিলাম ফিল্ম ডিপার্টমেন্টের। তাই নিজ ডিপার্টমেন্টের হয়ে জয়ী হয়ে আসতে পারায় আনন্দ আরও বেড়ে গেল।’ 

শারীরিক শিক্ষা কেন্দ্রের উপপরিচালক গৌতম কুমার দাস বলেন, ‘এ বছর ব্যাডমিন্টনে খেলোয়াড়রা তাঁদের সঙ্গী নিজেদের মতো করে পছন্দ করে নিয়েছে। সেটা যে নিজ বিভাগের মধ্যে হতে হবে এমন ছিল না। আজ ব্যাডমিন্টনে নারীদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দোয়েল-তামান্নাকে হারিয়েছে কথা-অর্না জুটি।’

তরুণদের ভাবনায় একুশ

সর্বোচ্চ নম্বরে স্বপ্নীলের স্বর্ণজয়

চবিতে ক্রীড়া উৎসব দ্রুততম মানব রুমন, মানবী মাহবুব প্রীতি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি, রানার্সআপ কানাডিয়ান ইউনিভার্সিটি

সেরা দুজন স্বর্ণপদকজয়ীর গল্প

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

রোবো কার্নিভ্যালে জয়ী তিন তরুণ

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্কে বুটেক্সের সাফল্য