হোম > বিনোদন

কালো গাউনে কলকাতায় দ্যুতি ছড়ালেন মিম

২৮ এপ্রিল কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ঢাকা ও কলকাতার তারকাদের সম্মাননা জানায় ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ। আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশের অনেক তারকা।

সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে তাঁদের সম্মাননা জানানো হয়। সে অনুষ্ঠানে কালো ইভিনিং গাউনে সবার নজর কেড়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

কলকাতার কলামন্দির প্রেক্ষাগৃহে ২৮ এপ্রিল সন্ধ্যায় মিমের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও পশ্চিম বঙ্গের অভিনেতা রুদ্রনীল ঘোষ।

বিদ্যা সিনহা মিম পরিবার নিয়ে বেশ কিছুদিন ধরেই অবস্থান করছেন ভারতে। মুম্বাই থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেখান থেকে ছুটির মেজাজে নিয়মিতই ভক্তদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন মিম।

স্বামী সনি পোদ্দার ছাড়াও মিমের সঙ্গে তাঁর মা-বাবা রয়েছেন।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

ঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’

মুক্তি পাবে যেসব সিনেমা ও সিরিজ

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

এত দিনে চিত্রনাট্যকার হিসেবে সম্মাননা পেলেন জেমস ক্যামেরন

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

দুই দশকের পুতুল