হোম > বিনোদন

বিটিভিতে আজ ‘সমুদ্রের ঢেউ’

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

সাগর একজন বীর মুক্তিযোদ্ধা। সে যুদ্ধ করেছিল কক্সবাজারে। যুদ্ধ শেষে ফিরে এসে দেখে তার মা ও ছোট ভাই যুদ্ধে শহীদ হয়েছে। তখনো ছোট ভাইয়ের বুকে গোলাপ জড়ানো। এরপর সমুদ্রের পাড়ে ফুল বিক্রির কাজ নেয় সাগর। ছোট ভাইয়ের স্মরণে প্রতিদিন একটি করে গোলাপ তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। উচ্চশিক্ষায় শিক্ষিত যুবক সমুদ্র। সে ভালোবাসে ঢেউকে। একসময় সন্ত্রাসীরা অ্যাসিড নিক্ষেপ করে ঢেউয়ের মুখ ঝলসে দেয়। তবু পিছু হটে না সমুদ্র। বিয়ে করে ঘরে তোলে ঢেউকে। এমন গল্পে আব্দুল আজিজের রচনায় তৈরি হয়েছে নাটক ‘সমুদ্রের ঢেউ’। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন আব্দুল আজিজ, ইমতিয়াজ বর্ষণ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদ প্রমুখ। প্রচারিত হবে আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

ঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’

মুক্তি পাবে যেসব সিনেমা ও সিরিজ

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

এত দিনে চিত্রনাট্যকার হিসেবে সম্মাননা পেলেন জেমস ক্যামেরন

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

দুই দশকের পুতুল