হোম > বিনোদন

দায়িত্ব বুঝে নিল অভিনয়শিল্পী সংঘের নতুন কমিটি

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

১৯ এপ্রিল হয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২৮ মেয়াদের নির্বাচন। এবার সভাপতি হিসেবে আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় নিকেতনে সংগঠনটির কার্যালয়ে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝে নেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ এবং নির্বাচন কমিশনার অভিনেতা ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গত কমিটির সভাপতি আহসান হাবিব নাসিমসহ অনেকে। শপথ গ্রহণের পর ডিরেক্টরস গিল্ডসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নতুন কমিটিকে।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

ঈদের নাটক ‘হ্যাপি ডিভোর্স’

মুক্তি পাবে যেসব সিনেমা ও সিরিজ

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

এত দিনে চিত্রনাট্যকার হিসেবে সম্মাননা পেলেন জেমস ক্যামেরন

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

দুই দশকের পুতুল