হোম > বিনোদন > গান

এআর রহমানের সাক্ষাৎকার কেন বারবার দেখেন স্ত্রী সায়রা বানু

ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অস্কারজয়ী সংগীত শিল্পী এআর রহমান ও তাঁর স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এআর রহমান তাঁর স্ত্রীকে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করছেন। বলাবাহুল্য তাঁর স্ত্রী ভালো তামিল বলতে পারেন না। সেই মঞ্চেই এআর রহমানের কণ্ঠের প্রেমে পড়ার কথা জানান সায়রা বানু।

সম্প্রতি চেন্নাইতে সায়রা বানুর সঙ্গে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন এআর রহমান। 

পুরস্কারের ক্রেস্টটি স্ত্রীর হাতে দিয়ে এআর রহমান বলেন, ‘আমি আমার সাক্ষাৎকার বারবার দেখতে পছন্দ করি না। সে (সায়রা বানু) বারবার বাজায় এবং দেখে। কারণ ও আমার কণ্ঠ ভালোবাসে।’ 

হোস্ট তখন সায়রাকে কথা বলার জন্য অনুরোধ করেন। সায়রা বানু তখন শ্রোতাদের উদ্দেশে কথা বলতে মাইক্রোফোন হাতে নেন। এর মধ্যে তাঁকে খোঁচা দেন এআর রহমান। তিনি স্ত্রীকে হিন্দির পরিবর্তে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করেন। 

সায়রা তখন চোখ বন্ধ করে লাজুক মুখে বলেন, ‘ওহ মাই গড।’ দর্শকেরা বুঝে ফেলেন। সবাই হেসে হাততালি দেন। এবার সায়রা বলেন, ‘সবাইকে শুভ সন্ধ্যা। দুঃখিত, আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই, আমাকে ক্ষমা করুন। আমি খুব খুব খুশি এবং আবেগাপ্লুত, কারণ তার (এআর রহমান) কণ্ঠ আমার প্রিয়। আমি তার কণ্ঠের প্রেমে পড়েছি। আমি শুধু এটুকুই বলতে পারি।’ 

এআর রহমান ও সায়রা বানু বিয়ে করেন ১৯৯৫ সালে। তাঁদের তিন সন্তান—খাতিজা, রহিমা ও আমীন।

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ভালোবাসা দিবসে টিনাকে নিয়ে বাপ্পার নতুন গান

তপন চৌধুরীর সুরে প্রিয়াঙ্কার প্রথম মৌলিক গান

নিজের অভিনীত টালিউড সিনেমায় চঞ্চলের প্রথম প্লেব্যাক

কানাডায় কুমার বিশ্বজিতের একক কনসার্ট

হিমির গানে মডেল তৌসিফ

ব্যান্ড তারকা দস্তগীর হক আর নেই

সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি