হোম > বিনোদন > গান

আম্বানির ছেলের বিয়েতে গান গাইতে কত নিচ্ছেন রিয়ান্না

ভারতের ধনকুব মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও আরেক ধনকুব বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে গুজরাটের জামনগরে চলছে এলাহি আয়োজন। সেখানে পারফর্ম করতে ভারত পৌঁছেছেন মার্কিন পপ গায়িকা রিয়ান্না। আর তিনি ভারতে পা রাখতেই সবার মনে আগ্রহ তৈরি হয়েছে বিখ্যাত ওই গায়িকার পেছনে কত খরচ করেছে আম্বানি পরিবার।

যদিও এই অনুষ্ঠানের জন্য তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন, তা অপ্রকাশিত রয়ে গেছে। তবে ইন্ডাস্ট্রির বেশ কিছু সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস রিয়ান্নার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিয়ান্না এ অনুষ্ঠানের জন্য ৮০ লাখ মার্কিন ডলার থেকে ৯০ লাখ ডলার নিতে পারেন। মূলত রিয়ান্নার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর টাকা খরচ হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এখানেই পারফর্ম করবেন রিয়ান্না। রিয়ান্নার পাশাপাশি, তিন দিনের উদ্‌যাপনে অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফরম্যান্সও থাকছে। আম্বানি পরিবারের ইভেন্টে এর আগে পারফর্ম করে গেছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো তারকারা।

এদিকে ভারতে পৌঁছতে না পৌঁছতেই রিয়ান্না ও তাঁর দল ব্যস্ত হয়ে পড়েন রিহার্সালে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতেই হয়ে গেল সাউন্ড চেক থেকে শুরু করে স্টেজ রিহার্সাল।

উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার বাগদান সম্পন্ন হয়। ভারতের সবচেয়ে হাই প্রোফাইল বিয়ে নিয়ে এখন বেশ উৎসাহে সবাই।

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ভালোবাসা দিবসে টিনাকে নিয়ে বাপ্পার নতুন গান

তপন চৌধুরীর সুরে প্রিয়াঙ্কার প্রথম মৌলিক গান

নিজের অভিনীত টালিউড সিনেমায় চঞ্চলের প্রথম প্লেব্যাক

কানাডায় কুমার বিশ্বজিতের একক কনসার্ট

হিমির গানে মডেল তৌসিফ

ব্যান্ড তারকা দস্তগীর হক আর নেই

সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি