হোম > বিনোদন > টেলিভিশন

এটিএন বাংলা ও ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রথম বেসরকারি স্যাটালাইট টেলিভিশন এটিএন বাংলার সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনী অ্যান্ড জেনারেল হাসপাতালের করপোরেট (স্বাস্থ্য সেবা) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এম. ফখরুল ইসলাম।

গত শনিবার বিকেলে কারওয়ান বাজারস্থ এটিএন বাংলা কার্যালয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালকে এটিএন বাংলার হেলথ পার্টনার হিসাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ইনসাফ বারাকাহ হাসপাতালের মিডিয়া পার্টনার হিসাবে এটিএন বাংলা সবসময় হাসপাতালটির পাশে থাকবে এবং প্রচার প্রসারে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ, হেড অব নিউজ জ.ই মামুন, ইনসাফ বারাকাহ হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন, ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান সহ এটিএন বাংলা এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

দুই দশকের পুতুল

সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা