হোম > বিনোদন > টেলিভিশন

মা হচ্ছেন অভিনেত্রী ঈশানা

মা হতে যাচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী ঈশানা খান। গতকাল বুধবার দুপুরে নিজের ফেসবুকে বেবিবাম্পের ছবি শেয়ার করে এমন খবর জানান তিনি। ঈশানার স্বামী সারিফ চৌধুরী, পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তাঁরা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখান থেকেই ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রী। প্রথমবারের মতো সন্তানের অপেক্ষায় ঈশানা-সারিফ চৌধুরী দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করার পর ঈশানার পোস্টে শুভকামনা জানিয়েছেন শোবিজের তারকারা।

ঈশানা বলেন, ‘সময়টা উপভোগ করছি। আমি খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি, সে খুব সাপোর্টিভ। তাই নতুন দেশে এসেও যেমন বেগ পেতে হয়নি, মা হওয়ার সময়ও সে সর্বক্ষেত্রে সার্বক্ষণিক আমার পাশে থাকে। নতুন সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না।

২০০৯ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’-এ অংশ নেন ঈশানা। সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন।

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

দুই দশকের পুতুল

সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা