হোম > বিনোদন > টেলিভিশন

সন্তান নিখোঁজ হওয়ার গল্প ‘উধাও’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পড়ালেখা করে রাবিদ, থাকে বন্ধুদের সঙ্গে। মায়ের সঙ্গে দেখা করতে এসেছে গ্রামের বাড়িতে। ঢাকায় ফিরতেই রাবিদকে তুলে নিয়ে যায় একদল লোক। কাল্পনিক অভিযোগের স্বীকারোক্তি আদায়ে তার ওপর চলে অমানুষিক নির্যাতন। কিন্তু যেসব অভিযোগ আনা হয়, সে ব্যাপারে কিছুই জানে না সে। রাবিদকে কেন তুলে আনা হলো? কোন অজানা শত্রু ধরিয়ে দিল তাকে? কোথাও কি কোনো ভুল হয়েছে? অন্য কাউকে ভেবে কি আটক করা হয়েছে রাবিদকে? এদিকে ছেলের কোনো খোঁজ না পেয়ে অস্থির হয়ে পড়ে মা, বোন ও প্রেমিকা। একসময় ছেলেকে খুঁজতে ঢাকায় চলে আসে রাবিদের মা। খোঁজ করে বিভিন্ন জায়গায়। ঘোরে থানায় থানায়। শেষ পর্যন্ত রাবিদের খোঁজ মেলে কি? মা কি খুঁজে পায় প্রিয় সন্তানকে? এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘উধাও’।

খান মুহাম্মদ রুমেলের লেখায় উধাও পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। শ্রেয়ান ফিল্মসের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন শিবলী নোমান, রেশমী, সামান্তা চৌধুরী, শেখ চাঁদনী, হিল্লোল, এস সি মিশু প্রমুখ। নির্মাতা জানান, ঈদের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

দুই দশকের পুতুল

সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা