হোম > বিনোদন > টেলিভিশন

মেগা ধারাবাহিকে শিপন

মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।

নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।

নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।

ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।

ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

দুই দশকের পুতুল

সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা